Lifestyle
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বাড়ল তিন দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। তবে পরীক্ষা পূর্ব ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ–সং
লেখক নিজস্ব প্রতিবেদক30K বার পড়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। তবে পরীক্ষা পূর্ব ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে। আজ সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিসংক্রান্ত অন্যান্য সব তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমা ২৮ নভেম্বর নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

