Lifestyle
কর্মক্ষেত্রে ৭৪% কর্মী এখন এআই ব্যবহার করছেন, কাজের স্বাধীনতা বাড়ছে কি
বিশ্বজুড়ে কর্মক্ষেত্রের ধরন দ্রুত বদলে যাচ্ছে। একদিকে কাজের গতি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, অন্যদিকে বাড়তি বেতনের চেয়ে কাজের স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। নতুন এ
লেখক নিজস্ব প্রতিবেদক24K বার পড়া

বিশ্বজুড়ে কর্মক্ষেত্রের ধরন দ্রুত বদলে যাচ্ছে। একদিকে কাজের গতি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, অন্যদিকে বাড়তি বেতনের চেয়ে কাজের স্বাধীনতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। নতুন এক বৈশ্বিক জরিপে উঠে এসেছে, বিশ্বের প্রায় ৭৪ শতাংশ কর্মী এখন তাঁদের দৈনন্দিন কাজে এআই এজেন্ট ব্যবহার করছেন। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বাড়লেও কর্মীদের কাছে টাকার চেয়ে কাজ ও জীবনের ভারসাম্যই বড় হয়ে উঠেছে।



