Lifestyle
মালদ্বীপে নিরাপত্তাকর্মী থেকে ডাইভ মাস্টার, পর্যটকদের সাগরতলের দুনিয়া দেখান মুন্সিগঞ্জের মোশারফ
নিরাপত্তাকর্মী হিসেবে মালদ্বীপে কাজ শুরু করেছিলেন, এখন সমুদ্রের গভীরে পর্যটকদের নিয়ে স্কুবা ডাইভিং করান। নিরাপত্তাকর্মী থেকে কীভাবে ডাইভ মাস্টার হয়ে উঠলেন মোশারফ হোসেন , সেই গল্প শোনাচ্ছেন সজীব মিয়া
লেখক সজীব মিয়া21K বার পড়া

নিরাপত্তাকর্মী হিসেবে মালদ্বীপে কাজ শুরু করেছিলেন, এখন সমুদ্রের গভীরে পর্যটকদের নিয়ে স্কুবা ডাইভিং করান। নিরাপত্তাকর্মী থেকে কীভাবে ডাইভ মাস্টার হয়ে উঠলেন মোশারফ হোসেন, সেই গল্প শোনাচ্ছেন সজীব মিয়া
চারপাশে রংবেরঙের মাছ। কখনো কখনো সামনে এসে পড়ে বিশাল আকৃতির মান্তা রে, কখনো হাঙর। সমুদ্রের স্বচ্ছ নীল পানির নিচে এমন বিস্ময়কর জগৎ পর্যটকদের দেখাতে নিয়ে যান মোশারফ হোসেন। এ কাজে কখনো এক সপ্তাহ, কখনো টানা ১৫ দিন তাঁর গভীর সমুদ্রে ইয়টেই কেটে যায়।
