বেসরকারি সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন’(পপি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৫টি পদে মোট ৪৮০ জন কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত নিয়ম অনুযায়ী, প্রার্থীরা ডাকযোগে, কুরিয়ারে কিংবা সরাসরি অফিসে আবেদনপত্র জমা দিতে পারবেন।
১. কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৫। বয়স: সর্বোচ্চ ৪৮ বছর। যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা। বেতন: প্রবেশনকালে সর্বসাকুল্যে ৬৬,৮৬২ টাকা এবং স্থায়ীকরণের পর ৭৩,৮০৩ টাকা।