গবেষণায় দেখা গেছে, গত ১৫০ বছরে মানুষের গড় শরীরের তাপমাত্রা কমে বর্তমানে প্রায় ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস বা ৯৭.৫২ ডিগ্রি ফারেনহাইটে দাঁড়িয়েছে।
সাধারণত একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। মূলত জার্মান চিকিৎসক কার্ল উন্ডারলিচের দেড় দশক ধরে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে এই মানদণ্ড প্রতিষ্ঠিত হয়। ১৮৬০-এর দশকে থার্মোমিটারের নিয়মিত ব্যবহার ছিল না। সে সময় ১৫ বছর ধরে বিভিন্ন বয়সী ২৫ হাজার নারী-পুরুষের বগলের তাপমাত্রা সংগ্রহ করেন উন্ডারলিচ। এভাবে সংগৃহীত হয় ১০ লাখের বেশি তথ্য।