‘সক্ষমতা বিকাশের ২৩ বছরের পথচলা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজন ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। গত রোববার (৪ অক্টোবর) ইউল্যাব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও ইউল্যাব পরিবারের সদস্যরা অংশ নেন।
দিনব্যাপী উদ্‌যাপনে ক্যাম্পাসজুড়ে ছিল পাঁচটি ইন্টারঅ্যাকটিভ জোন—ডিসকভার, ডেভেলপ, ডেমোনস্ট্রেট, ডিস্টিংগুইশ ও বিলং। এসব জোনে ইউল্যাবের শিক্ষার সুযোগ, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিক্ষার্থীদের অর্জন, সৃজনশীলতা ও বিভিন্ন ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয়।