Lifestyle
অক্সিজেন থেরাপিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মেডিক্যাল অক্সিজেনের নিরাপদ, নির্ভরযোগ্য ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’। ৩ ও ৪ অক্টোবর ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্য
লেখক বিজ্ঞপ্তি12K বার পড়া

মেডিক্যাল অক্সিজেনের নিরাপদ, নির্ভরযোগ্য ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’। ৩ ও ৪ অক্টোবর ২০২৬ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত দুই দিনের এই সম্মেলনে বৈজ্ঞানিক অধিবেশনের পাশাপাশি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেসের (চিপস) সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জার্নি টু অ্যাচিভ, ইকুইটেবল অ্যাকসেস টু মেডিক্যাল অক্সিজেন’।


