Lifestyle
বৃষ্টির মধ্যেও সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের অবস্থান
টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। রাতেও তাঁরা সেখানে অবস্থান করেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলেও কর্মসূচি চালিয়ে যাচ
লেখক নিজস্ব প্রতিবেদক23K বার পড়া

টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। রাতেও তাঁরা সেখানে অবস্থান করেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলেও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।


