Lifestyle
এবার সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ
প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে আজ সোমবারও অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। আজ বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মূল
লেখক নিজস্ব প্রতিবেদক27K বার পড়া

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে শিক্ষিত বেকার প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে আজ সোমবারও অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। আজ বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মূল ফটকের সামনে ৫০ জনের বেশি আন্দোলনকারী অবস্থান নেন।
আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বারবার আশ্বাস ছাড়া কোনো কার্যকর সমাধান পাননি তাঁরা। এবার নির্দিষ্ট সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।


