Lifestyle
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ডিসেম্বরে
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ডিসেম্বর মাসে দুই দিনে হবে ভর্তি পরীক্ষা। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন
লেখক নিজস্ব প্রতিবেদক16K বার পড়া

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। আগামী ডিসেম্বর মাসে দুই দিনে হবে ভর্তি পরীক্ষা। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে—বিএসসি অনার্স ইন ওশানোগ্রাফি, বিএসসি অনার্স ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস, এলএলবি অনার্স ইন মেরিটাইম ল এবং বিএসসি অনার্স ইন ফিশারিজ প্রোগ্রামে।


