Lifestyle
ছবি, সিনেমা আর গল্পে মুখর বিইউপি
ক্যামেরার ক্লিক, চলচ্চিত্র, গণমাধ্যমের গল্প আর তরুণদের সৃজনশীলতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) প্রাঙ্গণ দুই দিন মুখর ছিল। গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছ
লেখক হুমায়রা মাহজাবিন9K বার পড়া

ক্যামেরার ক্লিক, চলচ্চিত্র, গণমাধ্যমের গল্প আর তরুণদের সৃজনশীলতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) প্রাঙ্গণ দুই দিন মুখর ছিল। গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এমসিজে কার্নিভ্যাল ২০২৬। বিভাগের তিন সংগঠন—বিইউপি ফটোগ্রাফি সোসাইটি, বিইউপি ফিল্ম ক্লাব ও বিইউপি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব যৌথভাবে এই মেলা আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান ও এমসিজে বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ হাসান। তিন সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য ও তাঁদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শনীর মধ্য দিয়ে কার্নিভ্যাল শুরু হয়।


