Lifestyle
স্কুল–কলেজের শিক্ষার্থীদের জন্য লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড, নিবন্ধন শুরু
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার
লেখক নিজস্ব প্রতিবেদক23K বার পড়া

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটি গত ২৮ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে দুটি ক্যাটাগরি থাকবে। ‘ক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং ‘খ’ ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।


