Lifestyle
শিক্ষক দিবসের আগে শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও শিক্ষকদের পদোন্নতিবঞ্চনার অবসান হবে কি
প্রতিবছর শিক্ষক দিবস আসে, শিক্ষকতার মর্যাদা নিয়ে আলোচনা হয়; কিন্তু বাংলাদেশের সরকারি কলেজ ও বিভিন্ন দপ্তরে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সামনে বছরের পর বছর ধরে একটি প্রশ্নই জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। সেটি হলো যোগ্যতা
লেখক লেখা:14K বার পড়া

প্রতিবছর শিক্ষক দিবস আসে, শিক্ষকতার মর্যাদা নিয়ে আলোচনা হয়; কিন্তু বাংলাদেশের সরকারি কলেজ ও বিভিন্ন দপ্তরে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের সামনে বছরের পর বছর ধরে একটি প্রশ্নই জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। সেটি হলো যোগ্যতা অর্জনের পরও বছরের পর বছর পদোন্নতি থেকে বঞ্চিত থাকার অবসান হবে কি কোনো দিন? শিক্ষক দিবসে যখন শিক্ষকদের মর্যাদা, অধিকার ও অবদানের কথা উচ্চারিত হয়, তখন এই প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে। কারণ, বক্তৃতার মঞ্চে শিক্ষকের মর্যাদা স্বীকার করা আর প্রশাসনিক সিদ্ধান্তে সেই মর্যাদার প্রতিফলন ঘটানো এক বিষয় নয়।


