Lifestyle
‘রিসেপশনিস্ট’ হিসেবে শুরু, এখন ‘সেলস অ্যান্ড মার্কেটিং’ বিভাগের প্রধান
‘ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্টে’ যখন ভর্তি হয়েছিলেন, তখনও বিষয়টা তুলনামূলক নতুন। পাঠ্যবই দেশে খুব বেশি নেই। অভিজ্ঞ শিক্ষকেরও অভাব। তবু নিজের আগ্রহ আর উদ্যমেই একেকটা ধাপ পেরিয়েছেন মোহাম্মদ তানভীর হাসান । এখন তিনি দ্য
লেখক স্বপ্ন নিয়ে ডেস্ক15K বার পড়া

‘ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্টে’ যখন ভর্তি হয়েছিলেন, তখনও বিষয়টা তুলনামূলক নতুন। পাঠ্যবই দেশে খুব বেশি নেই। অভিজ্ঞ শিক্ষকেরও অভাব। তবু নিজের আগ্রহ আর উদ্যমেই একেকটা ধাপ পেরিয়েছেন মোহাম্মদ তানভীর হাসান। এখন তিনি দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান। পড়ুন তাঁর অভিজ্ঞতা।
আমার শৈশব কেটেছে নরসিংদীর পলাশে, শীতলক্ষ্যা নদীর তীরের একটি জুট মিলের অফিসার্স কলোনিতে। প্রকৃতি, নদী, খেলাধুলা, বইপড়া, নৌকায় ঘোরাঘুরি, মাছ ধরা, এসবের মধ্য দিয়েই বড় হয়েছি। হয়তো তখনই অজান্তেই মানুষের সঙ্গে মেশা, নতুন জায়গা দেখা, চারপাশকে অনুভব করার একটা আগ্রহ তৈরি হয়েছিল। পরে ট্যুরিজম ও হসপিটালিটি খাতে যুক্ত হওয়ার পর ছেলেবেলার সেই অভিজ্ঞতার সঙ্গে একটা সুন্দর যোগসূত্র খুঁজে পেয়েছি।


