Lifestyle
প্রাথমিক শিক্ষকদের পদায়নের তারিখ পরিবর্তন, ৪ অক্টোবর শুরু পরিচিতি পর্ব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের পদায়নের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল ৪ অক্টোবর পদায়নের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ অক্টোবর শিক্ষকদের চূড়ান্ত পদ
লেখক নিজস্ব প্রতিবেদক22K বার পড়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের পদায়নের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল ৪ অক্টোবর পদায়নের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১১ অক্টোবর শিক্ষকদের চূড়ান্ত পদায়ন করা হবে।
দীর্ঘ লড়াই–সংগ্রাম ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন। পদায়নের তারিখ পেছালেও ৪ অক্টোবর শুরু হচ্ছে নতুন শিক্ষকদের পাঁচ দিনব্যাপী পরিচিতি পর্ব বা ওরিয়েন্টেশন। ৮ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করেছে।


