Lifestyle
একাদশ শ্রেণির ৩ বিষয়ে সিলেবাস প্রকাশ
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব বিষয়ের সিলেবাস
লেখক নিজস্ব প্রতিবেদক26K বার পড়া

২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর এবারের একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর এক সপ্তাহ পর তিন বিষয়ের সিলেবাস প্রকাশ করল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে ইতিমধ্যেই পৌঁছেছে।


