আমেরিকার ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে’ আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগের সময় অনুযায়ী ৩ অক্টোবর ২০২৬ ছিল আবেদনের শেষ সময়। এখন ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদনের সুযোগ আছে।
এক শিক্ষাবর্ষ মেয়াদে গবেষণা ও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে এক শিক্ষাবর্ষে শিক্ষকতার জন্য এ অনুদান দেওয়া হবে। অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের (১০ বছর বা ততোধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতার কাজ পরিচালনার জন্য এ অনুদান দেওয়া হবে। এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও।