ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্লাটিনাম জুবিলি উদ্‌যাপন উপলক্ষে আগামী ২ জানুয়ারি (২০২৭ সাল) ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ মিলনমেলা।
অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানটির সব প্রাক্তন শিক্ষার্থীকে এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
অংশগ্রহণে ইচ্ছুক সদস্যদের আগামী ১৫ নভেম্বরের (২০২৬ সাল) মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।