Lifestyle
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্টে ভর্তি, ২.৫০ সিজিপিএ হলে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট (আইডিএমভিএস) তাদের প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (PMDM) প্রোগ্রামের ২০তম ব্যাচে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
লেখক জাহিদ হোসাইন খান9K বার পড়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউট (আইডিএমভিএস) তাদের প্রফেশনাল মাস্টার অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (PMDM) প্রোগ্রামের ২০তম ব্যাচে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের মুখোমুখি হয়। এই বাস্তবতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিক কলাকৌশল ও তাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে কর্মরত পেশাজীবী ও গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ মানবসম্পদ তৈরি করার ক্ষেত্রে এই কোর্সটি বিশেষ উপযোগী।


