Lifestyle
নেতৃত্ব একটি আজীবন চর্চা, বিওয়াইএলসি গ্র্যাজুয়েশন সেরিমনিতে বললেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) তাদের নিজেদের সিগনেচার লিডারশিপ প্রোগ্রাম বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) এবং এর জুনিয়র সংস্করণ বিবিএলটিজের ২০২৬ গ্র্যাজুয়েশন সেরিমনি গত মঙ্গলবার ঢাকার কৃষিবিদ
লেখক বিজ্ঞপ্তি23K বার পড়া

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) তাদের নিজেদের সিগনেচার লিডারশিপ প্রোগ্রাম বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) এবং এর জুনিয়র সংস্করণ বিবিএলটিজের ২০২৬ গ্র্যাজুয়েশন সেরিমনি গত মঙ্গলবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজন করেছিল। প্রোগ্রামে সহায়তা করেছে বাংলাদেশে নেদারল্যান্ডসের দূতাবাস।
অনুষ্ঠানে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসার ৫২১ গ্র্যাজুয়েটের পাশাপাশি তাঁদের অভিভাবক, বিশিষ্ট অতিথি ও অন্য অংশীজন উপস্থিত ছিলেন। বিবিএলটি ও বিবিএলটিজের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তা, সমস্যা সমাধান এবং যোগাযোগের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণার ওপর নিবিড় প্রশিক্ষণ সম্পন্ন করেন।


