Lifestyle
ড্যাফোডিলে শেষ হলো দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিআইইউয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ, জেএমসি বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর সফলভাবে শেষ হয়েছে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার বি
লেখক বিজ্ঞপ্তি7K বার পড়া

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিআইইউয়ের সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ, জেএমসি বিভাগের আয়োজনে এবং ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর সফলভাবে শেষ হয়েছে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটি, ডিএসসিতে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিশেষ কর্মশালা, প্যানেল ডিসকাশন, স্পটলাইট পিচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের মিডিয়া বাজের মূল প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভারটাইজিং অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং’। আয়োজনের প্রথম দিন ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় ‘ন্যাশনাল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬’। প্রতিযোগিতার বিষয় ছিল ‘এনভায়রনমেন্ট অব বাংলাদেশ’। এতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির নানা বৈচিত্র্যময় দৃশ্য ক্যামেরার ফ্রেমে তুলে ধরেন এবং তাদের তোলা বাছাইকৃত আলোকচিত্র প্রদর্শন করা হয়।


