Lifestyle
এক কাপ কফি আপনার হাতে তুলে দিতে কত মানুষ পরিশ্রম করে, জানেন?
সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি হাতে নিলেন। ধোঁয়া ওঠা কাপ থেকে ভেসে আসছে পরিচিত ঘ্রাণ। কয়েক চুমুকেই শরীর-মন চাঙা। কিন্তু এই এক কাপ কফি আপনার হাতে কীভাবে আসে, জানেন? এই কফি হয়তো এসেছে বহুদূরের কোনো কফিবাগানের একজন কৃষকের হা
লেখক জীবনযাপন ডেস্ক25K বার পড়া

সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি হাতে নিলেন। ধোঁয়া ওঠা কাপ থেকে ভেসে আসছে পরিচিত ঘ্রাণ। কয়েক চুমুকেই শরীর-মন চাঙা। কিন্তু এই এক কাপ কফি আপনার হাতে কীভাবে আসে, জানেন? এই কফি হয়তো এসেছে বহুদূরের কোনো কফিবাগানের একজন কৃষকের হাত ধরে। সঙ্গে বিভিন্ন ধাপে যুক্ত ছিলেন আরও অনেকে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় আড়াই কোটি কফি উৎপাদনকারী পরিবার মিলে বিশ্বের প্রায় ৮০ শতাংশ কফি উৎপাদন করে। এর বড় অংশই উন্নয়নশীল দেশের ছোট কৃষক পরিবার। কফি তাই শুধু একটি জনপ্রিয় পানীয় নয়, লাখো মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে থাকা একটি বৈশ্বিক পণ্য।


