Lifestyle
মাউশির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেলের পে ফিক্সেশনে তথ্য আহ্বান
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন মাঠপর্যায়ের কার্যালয় ও প্রতিষ্ঠানগুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য ৭ অক্টোব
লেখক নিজস্ব প্রতিবেদক27K বার পড়া

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন মাঠপর্যায়ের কার্যালয় ও প্রতিষ্ঠানগুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) মাউশি থেকে এ–সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।
নতুন বেতনকাঠামোয় মাউশির অধীনের কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এতে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে। এর মধ্যে পদ বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।


