দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে দ্রুততম সময়ে অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বোর্ডের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়।