Lifestyle
ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দেবে অটোমেটিক পিল ডিসপেনসার
অনেকেই আমরা সময়মতো ওষুধ খাওয়ার কথা ভুলে যাই। আর ওষুধটা যদি হয় বয়স্কদের, তাহলে তো কথাই নেই। অনেক পরিবারেই সন্তানেরা বয়স্ক মা–বাবার নিয়মিত ওষুধ খাওয়া নিয়ে চেঁচামেচি করেন।
লেখক জীবনযাপন ডেস্ক25K বার পড়া

অনেকেই আমরা সময়মতো ওষুধ খাওয়ার কথা ভুলে যাই। আর ওষুধটা যদি হয় বয়স্কদের, তাহলে তো কথাই নেই। অনেক পরিবারেই সন্তানেরা বয়স্ক মা–বাবার নিয়মিত ওষুধ খাওয়া নিয়ে চেঁচামেচি করেন।
যাঁদের বাড়িতে এই সমস্যা নিয়মিত, তাঁরা চাইলে বাসায় কিনে আনতে পারেন অটোমেটিক পিল ডিসপেনসার। ছোট্ট এই যন্ত্র ঘরে থাকলে ওষুধ খাওয়ার সময় হলেই অ্যালার্ম বাজিয়ে বা আলো জ্বালিয়ে মনে করিয়ে দেবে। অনেক যন্ত্র আরও একধাপ এগিয়ে—ওষুধ না খেলে নির্দিষ্ট নম্বরে বার্তা পাঠিয়ে জানিয়েও দেবে।
যন্ত্রটির ভেতরে অনেক ভাগে বিভক্ত একটি গোলাকার ট্রে থাকে। রোগীর ওষুধ খাওয়ার সময়সূচি অনুযায়ী প্রতিটি ভাগে নির্দিষ্ট সময়ের ওষুধ রেখে দিতে হয়। পরিবারের সদস্য, পরিচর্যাকারী বা ফার্মাসিস্টের সাহায্যে ওষুধগুলো ট্রেতে সাজিয়ে নিতে পারেন।


