ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি চলছে। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে পূর্ণকালীন ও খণ্ডকালীন প্রোগ্রামে আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। প্রোগ্রামে ফেলোশিপ বা বৃত্তির সুযোগও থাকছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আল–কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল–হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আদ–দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল–ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।