Lifestyle
জার্মানির ড্যাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম, করুন আবেদন
জার্মানির ড্যাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর আবেদন চলছে। জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
লেখক প্রথম আলো ডেস্ক30K বার পড়া

জার্মানির ড্যাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর আবেদন চলছে। জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকদের জন্য এ সুযোগ উন্মুক্ত। আবেদনের আগে অনলাইনে যোগ্যতা যাচাই করতে হবে।
জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহীদের তথ্য দিতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলতে এ কর্মসূচি চালু করেছে ড্যাড। নির্বাচিত অ্যাম্বাসেডররা জার্মানির বিশ্ববিদ্যালয়, বৃত্তি, গবেষণা কার্যক্রম ও অর্থায়নের সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের জানাবেন। কর্মসূচিটির মেয়াদ হবে দুই সেমিস্টার। শুরুতে নির্বাচিত ব্যক্তিদের জন্য একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।


