Lifestyle
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘স্টেম কার্নিভ্যাল’ অনুষ্ঠিত
তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (স্টেম) প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টেম কার্নিভ্যাল ২০২৬’। গত মঙ্গল
লেখক বিজ্ঞপ্তি8K বার পড়া
তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (স্টেম) প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টেম কার্নিভ্যাল ২০২৬’। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার উত্তরায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী এ কার্নিভ্যালে দেশের শতাধিক কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাঁদের জ্ঞান, সৃজনশীলতা, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।
