Lifestyle
শিক্ষক দিবসে এবার ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। আগে সম্মাননা দেওয়া হতো ১২ জনকে। আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে
লেখক বিশেষ প্রতিবেদক28K বার পড়া

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। আগে সম্মাননা দেওয়া হতো ১২ জনকে। আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। এত দিন সম্মাননা পাওয়া প্রতি শিক্ষককে দুই লাখ টাকা করে দেওয়া হতো। এবার সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা বাড়ানোয় টাকার পরিমাণ কমিয়ে এক লাখ টাকা করার সিদ্ধান্ত হয়েছিল।
