Lifestyle
বয়স বাড়লে বন্ধুত্ব টিকিয়ে রাখা কেন কঠিন
ছোটবেলায় বন্ধুত্ব তৈরি হতো নিজে থেকেই। একই স্কুল, বিকেলে একই খেলার মাঠ, একই পাড়া, একই শিক্ষকের কাছে পড়তে যাওয়া। আলাদা করে সময় বের করার দরকার হতো না। কারণ, সারা দিনে এখানে–সেখানে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যেতই। কিন্তু ব
লেখক জীবনযাপন ডেস্ক22K বার পড়া
ছোটবেলায় বন্ধুত্ব তৈরি হতো নিজে থেকেই। একই স্কুল, বিকেলে একই খেলার মাঠ, একই পাড়া, একই শিক্ষকের কাছে পড়তে যাওয়া। আলাদা করে সময় বের করার দরকার হতো না। কারণ, সারা দিনে এখানে–সেখানে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যেতই। কিন্তু বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের গতিপথ বদলে যায়। কেউ চলে যায় অন্য শহরে। কেউ ডুবে যায় চাকরিতে। কারও সংসার আর সন্তান নিয়ে দিন কাটে। কোনো ঝগড়া ছাড়াই, ধীরে ধীরে সবচেয়ে প্রিয় বন্ধুটির সঙ্গেও দেখাসাক্ষাৎ কমে আসে। বছরে হয়তো এক-দুবার।
যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফরি হলের ২০১৯ সালের একটি গবেষণা বলছে, পরিচিত মানুষ থেকে সাধারণ বন্ধু হতে লাগে প্রায় ৪০ থেকে ৬০ ঘণ্টা একসঙ্গে কাটানো সময়। ঘনিষ্ঠ বন্ধুত্বের জন্য দরকার ৮০ থেকে ১০০ ঘণ্টা, আর সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে সময় লাগে ২০০ ঘণ্টার বেশি।
