Lifestyle
যুক্ত হও প্রথম আলো গণিত ইশকুলের সাথে, হয়ে ওঠো তোমার ক্যাম্পাসের গর্বিত ‘গণিতদূত’!
স্কুল বা কলেজের করিডোরে দাঁড়িয়ে বন্ধুকে একটা কঠিন অঙ্ক বুঝিয়ে দেওয়ার আনন্দটাই আলাদা, তাই না?যে বন্ধু অঙ্কের নাম শুনলেই ভয় পায়, তার চোখেও যখন কৌতূহলের আলো জ্বলে ওঠে, সেই অনুভূতি অমূল্য!
লেখক গণিত ইশকুল ডেক্স25K বার পড়া

স্কুল বা কলেজের করিডোরে দাঁড়িয়ে বন্ধুকে একটা কঠিন অঙ্ক বুঝিয়ে দেওয়ার আনন্দটাই আলাদা, তাই না?যে বন্ধু অঙ্কের নাম শুনলেই ভয় পায়, তার চোখেও যখন কৌতূহলের আলো জ্বলে ওঠে, সেই অনুভূতি অমূল্য!
এই আনন্দটা এবার ছড়িয়ে দেওয়ার পালা সারা দেশের স্কুল-কলেজে। প্রথম আলো গণিত ইশকুলের হাত ধরে ‘গণিত ভাইয়া’র সঙ্গে কাজ করার জন্য খোঁজা হচ্ছে উদ্যমী শিক্ষার্থী ও সক্রিয় গণিত ক্লাবগুলোকে।

