Lifestyle
জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা
জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির আওতায় মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত বা ভর্তি হতে ইচ্ছুক শিক
লেখক লেখা:25K বার পড়া

জাপানে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশন। ২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির আওতায় মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত বা ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার ইয়েন বা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।
হোনজো ফাউন্ডেশনের এ বৃত্তির জন্য জাপানের নাগরিক ছাড়া বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭ সালের এপ্রিল থেকে জাপানের কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা শুরু করবেন, এমন শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। ২০২৭ সালের শরৎকালীন ভর্তি নেওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
