যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা রোবোনেশন আয়োজিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি দল। সেই অভিজ্ঞতাই লিখেছেন দলের জনসংযোগ ও বিপণন বিভাগের প্রধান মাইসুন জহির।
স্রেফ একটা আইডিয়া আর পাঁচজন সদস্য—এই নিয়ে যাত্রা শুরু করেছিল ইউআইইউ এরিয়াল রোবোটিকস টিম (ইউআরটি)। ২০২৪ সালে। সেই দলের হাত ধরেই এবার এসেছে বড় পুরস্কার। স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতায় চতুর্থ হয়েছি আমরা।
বছর ২ আগে টি এম আল আনাম ও আরও কয়েকজন সিনিয়রের উদ্যোগে, অধ্যাপক এ কে এম মুজাহিদুল ইসলাম স্যারের সহায়তায় যখন ইউআরটির যাত্রা শুরু হয়, লক্ষ্য ছিল, ‘আনম্যানড এরিয়াল রোবটিকস প্রযুক্তি’র ক্ষেত্রে বিশ্বদরবারে আমরা বাংলাদেশকে তুলে ধরব। কিন্তু এত দ্রুতই যে স্বীকৃতি আসবে, সেটা কি আমরা নিজেরাও ভেবেছিলাম!