Lifestyle
প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬১ জেলায় বাদ ২ হাজারের বেশি, ২৮ সেপ্টেম্বরের মধ্যে পদক্ষেপ দাবি
সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন। ভেরিফিকেশনের পরে চূড়ান্তভাবে নির্বাচিত অনেক প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শ
লেখক নিজস্ব প্রতিবেদক19K বার পড়া

সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন। ভেরিফিকেশনের পরে চূড়ান্তভাবে নির্বাচিত অনেক প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫–এর ভেরিফিকেশনে বাদ পড়েছেন ২ হাজারের বেশি প্রার্থী। ৬১ জেলার এসব প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি বাদ পড়েছেন সুনামগঞ্জে, ১২০ জন। আর বিভাগ হিসেবে রংপুর বিভাগে বাদ পড়া প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ৫০৪ জন।
