Lifestyle
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তিতে আবেদন শুরু, যেসব শিক্ষার্থী সুযোগ পাবে
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন আজ রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে অনলাইনে শুরু হয়েছে। এ ধাপে আবেদন করা যাবে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদে
লেখক বিশেষ প্রতিবেদক8K বার পড়া

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন আজ রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে অনলাইনে শুরু হয়েছে। এ ধাপে আবেদন করা যাবে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন (ভর্তি হওয়ার সম্মতি) করা যাবে। কোনো শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে। এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর। আর এ ধাপে নির্বাচিতদের কলেজ-মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
