Lifestyle
কোরিয়ায় জারিফ জিতেছেন ‘আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড’
৯ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার দেগুতে অনুষ্ঠিত হলো ‘কোরিয়া আন্তর্জাতিক পানি সপ্তাহ ২০২৬ (কেআইডব্লিউডব্লিউ)’। আয়োজক কোরিয়া ওয়াটার ফোরাম। সহযোগী হিসেবে ছিল দেশটির জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রণালয়। নানা দেশের গবেষক
লেখক রাফিয়া আলম26K বার পড়া

৯ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার দেগুতে অনুষ্ঠিত হলো ‘কোরিয়া আন্তর্জাতিক পানি সপ্তাহ ২০২৬ (কেআইডব্লিউডব্লিউ)’। আয়োজক কোরিয়া ওয়াটার ফোরাম। সহযোগী হিসেবে ছিল দেশটির জলবায়ু, জ্বালানি ও পরিবেশ মন্ত্রণালয়। নানা দেশের গবেষক, সরকারি প্রতিনিধি, বিভিন্ন সংস্থার কর্মী ও পানিসম্পদ খাতে নিয়োজিত পেশাজীবীসহ প্রায় ১২ হাজার মানুষ অংশ নিয়েছেন এই মহাযজ্ঞে। এবারের থিম ছিল ‘ওয়াটার, এনার্জি, এআই: সিকিউরিং আওয়ার ফিউচার’ (পানি, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা: আমাদের ভবিষ্যতের নিরাপত্তা)।
আয়োজনটির একটি বিশেষ পর্ব ছিল ‘ওয়ার্ল্ড ওয়াটার চ্যালেঞ্জ’। সেখানেই পুরস্কার জিতে নিয়েছেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ছেলে জাবীর জারিফ আখতার। বিশ্বজুড়ে জমা পড়া বহু আবেদনের মধ্য থেকে চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছিল মাত্র আটটি দল। সেখান থেকে দুটি দলকে দেওয়া হয় ‘আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড’। সেই দুই দলের একটিতে ছিলেন ১৯ বছর বয়সী জারিফ। জানিয়ে রাখি, ‘দল’ বলা হলেও আদতে জারিফ কিন্তু তাঁর দলের একমাত্র সদস্য! কেআইডব্লিউডব্লিউর ওয়েবসাইট বলছে, বিজয়ী অপর দলে আছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের প্রতিনিধিরা।
