Lifestyle
১৯তম সহকারী জজ নিয়োগে প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য সময় ১৭ অক্টোবর
১৯তম সহকারী জজ নিয়োগের প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময় ও বিস্তারিত সময়সূচি জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য সময়সূচির কথা জান
লেখক নিজস্ব প্রতিবেদক13K বার পড়া

১৯তম সহকারী জজ নিয়োগের প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময় ও বিস্তারিত সময়সূচি জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য সময়সূচির কথা জানিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, এই পরীক্ষার কেন্দ্র, সময় ও বিস্তারিত সময়সূচি নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে।
কেন্দ্রগুলো নির্বাচন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে নির্ধারিত সময়ের পরীক্ষা নেয়ার বিষয়ে সম্মতি পাওয়ার পর চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি দ্রুত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এ বিষয়ে সব আবেদনকারীকে কমিশনের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য বলা হলো।
