স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে জরুরি ভিত্তিতে তথ্য পাঠাতে আবার তাগিদ দেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন–১ শাখা থেকে এ–সংক্রান্ত তাগিদপত্র–২ জারি করা হয়।