অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

এ সপ্তাহের রাশিফল (২৬ সেপ্টেম্বর-২ অক্টোবর ২০২৬)

পারিবারিক সম্পত্তি, জমিজমা, উত্তরাধিকার বা যৌথ সম্পদকে কেন্দ্র করে কিছু জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে পুরোনো কোনো মতবিরোধ আবার সামনে এলে আবেগ দিয়ে সিদ্ধান্ত না নিয়ে কাগজপত্র ও বাস্তব তথ্য যাচাই করুন। বড় ধরনের সম্পদ কেনার ক্ষেত্রেও তাড়াহুড়া না করাই ভালো। বাড়ি, জমি, গাড়ি কিংবা মূল্যবান কোনো জিনিস কেনার পরিকল্পনা থাকলে আর্থিক হিসাবটি ভালোভাবে মিলিয়ে নিন। কথার ওপর নির্ভর না করে প্রয়োজনীয় নথি ও শর্ত যাচাই করুন।