Lifestyle
হিমালয়ান পিংক সল্ট কি সাধারণ লবণের তুলনায় বেশি উপকারী?
হিমালয়ান পিংক সল্টকে অনেকেই সাধারণ লবণের চেয়ে স্বাস্থ্যকর মনে করেন। এর গোলাপি রং, প্রাকৃতিক উৎস ও নানা খনিজ উপাদানের উপস্থিতি ঘিরে রয়েছে নানা স্বাস্থ্যকর দাবি। কিন্তু এসব দাবির কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? সাধারণ লবণের ত
লেখক জীবনযাপন ডেস্ক25K বার পড়া

হিমালয়ান পিংক সল্টকে অনেকেই সাধারণ লবণের চেয়ে স্বাস্থ্যকর মনে করেন। এর গোলাপি রং, প্রাকৃতিক উৎস ও নানা খনিজ উপাদানের উপস্থিতি ঘিরে রয়েছে নানা স্বাস্থ্যকর দাবি। কিন্তু এসব দাবির কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? সাধারণ লবণের তুলনায় সত্যিই কি হিমালয়ান পিংক সল্ট বেশি উপকারী?
হিমালয়ান পিংক সল্ট একধরনের গোলাপি রঙের লবণ। এই লবণ পাকিস্তানের হিমালয়ের কাছাকাছি পাঞ্জাবের সল্ট রেঞ্জ ও খেওড়া লবণখনি থেকে উত্তোলন করা হয়। ধারণা করা হয়, লাখ লাখ বছর আগে প্রাচীন জলাধারের পানি শুকিয়ে তৈরি হয়েছিল এই লবণ। এটি হাতে সংগ্রহ করা হয় এবং খুব কম প্রক্রিয়াজাত করা হয়। তাই এতে সাধারণত কোনো সংযোজিত উপাদান থাকে না।
