Lifestyle
গামি, কোলাজেন ড্রিংক ও প্রোটিন পাউডার সাপ্লিমেন্ট হিসেবে কতটা কার্যকর
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যম, বন্ধু কিংবা পরিচিতজনের কাছ থেকে কোনো না কোনো সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ পাওয়া যায়। তাহলে কি আমাদের সবার শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে? নাকি আকর্ষণীয় প্রচারণার প্রভাবেই আমরা সাপ্লিমেন্টের দিকে ঝুঁ
লেখক জীবনযাপন ডেস্ক12K বার পড়া

আজকাল সামাজিক যোগাযোগমাধ্যম, বন্ধু কিংবা পরিচিতজনের কাছ থেকে কোনো না কোনো সাপ্লিমেন্ট নেওয়ার পরামর্শ পাওয়া যায়। তাহলে কি আমাদের সবার শরীরে পুষ্টির ঘাটতি রয়েছে? নাকি আকর্ষণীয় প্রচারণার প্রভাবেই আমরা সাপ্লিমেন্টের দিকে ঝুঁকছি?
খাবারের মাধ্যমে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ করা সম্ভব না হলে সাপ্লিমেন্ট প্রয়োজন হয়। তবে এর পেছনে কারণ একেকজনের ক্ষেত্রে একেক রকম। কোনো রোগের কারণে শরীরে পুষ্টি শোষণে সমস্যা হলে, আবার নির্দিষ্ট ধরনের খাদ্যাভ্যাসের কারণে প্রয়োজনীয় পুষ্টি পর্যাপ্ত পরিমাণে না পেলে সাপ্লিমেন্টের প্রয়োজন হতে পারে।
