Lifestyle
শুরু হচ্ছে রসায়ন অলিম্পিয়াড, নিবন্ধন শুরু ২৮ সেপ্টেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড–২০২৭। ঢাকা শহরসহ দেশের ৮টি বিভাগের ১৫টি অঞ্চলের কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি ও এ-
লেখক প্রতিবেদক22K বার পড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড–২০২৭। ঢাকা শহরসহ দেশের ৮টি বিভাগের ১৫টি অঞ্চলের কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
আয়োজকেরা জানান, অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব আগামী ৩১ অক্টোবর দেশের ১৫টি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্বে নির্বাচিত প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন। চূড়ান্ত পর্ব আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অনুষ্ঠিত হবে।
