Lifestyle
মালয়েশিয়া কীভাবে শিক্ষা হাব হলো, বাংলাদেশকেও সে শিক্ষা নিতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে আরও বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে দেশের মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগিয়ে মানবসম্পদ
লেখক বাসস18K বার পড়া

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে আরও বিনিয়োগ করতে হবে। একই সঙ্গে দেশের মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ‘ব্রেন ড্রেইন’ বা মেধা পাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশে চীনা দূতাবাস আয়োজিত ‘ঢাকা চায়না ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।
