Lifestyle
মিস্টার বিস্ট কেন ঘানায় ১২৩ কোটি টাকা খরচ করে একটি গ্রাম বানালেন
বিশ্বজুড়ে ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিস্টার বিস্ট এবার চমক দেখালেন ভিন্নভাবে। আফ্রিকার দেশ ঘানায় শিশুশ্রমে জড়িয়ে পড়া পরিবারগুলোর জন্য একটি পুরো গ্রাম তৈরি করেছেন প্রায় ১০ মিলিয়ন ডলার খরচ করে, বাংলাদেশি মুদ্রায় যা
লেখক জীবনযাপন ডেস্ক18K বার পড়া

বিশ্বজুড়ে ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিস্টার বিস্ট এবার চমক দেখালেন ভিন্নভাবে। আফ্রিকার দেশ ঘানায় শিশুশ্রমে জড়িয়ে পড়া পরিবারগুলোর জন্য একটি পুরো গ্রাম তৈরি করেছেন প্রায় ১০ মিলিয়ন ডলার খরচ করে, বাংলাদেশি মুদ্রায় যা ১২৩ কোটি টাকার বেশি।
‘আবনা ডাকওয়া ভিলেজ’ নামের এ গ্রাম তৈরি করা হয়েছে কোকোয়া শিল্পে শিশুশ্রমে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য। এখানে আছে বসবাসের জন্য বাড়ি, শিশুদের স্কুল, খেলার মাঠ, চিকিৎসাকেন্দ্র, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বাজার এবং বিভিন্ন ধরনের জীবিকার সুযোগ।
