Lifestyle
ইসলামী বিশ্ববিদ্যালয়ে একই কক্ষের ৩ বন্ধু এখন জজ, করতেন ‘গ্রুপ স্টাডি’
ক্যাম্পাসজীবনে একই ছাদের নিচে একই কক্ষে পড়াশোনা করতেন তিন বন্ধু। নিয়মিত ‘গ্রুপ স্টাডি’ করতেন তাঁরা। ব্যক্তিগত কক্ষে একেক দিন একেকজন শিক্ষক হয়ে হাজিরা নিতেন। এভাবে দিন কাটে তাঁদের। হুট করে ১৬তম বিজেএস পরীক্ষায় একজন সুপারি
লেখক রবিউল ইসলাম17K বার পড়া

ক্যাম্পাসজীবনে একই ছাদের নিচে একই কক্ষে পড়াশোনা করতেন তিন বন্ধু। নিয়মিত ‘গ্রুপ স্টাডি’ করতেন তাঁরা। ব্যক্তিগত কক্ষে একেক দিন একেকজন শিক্ষক হয়ে হাজিরা নিতেন। এভাবে দিন কাটে তাঁদের। হুট করে ১৬তম বিজেএস পরীক্ষায় একজন সুপারিশপ্রাপ্ত হয়ে জজ পদে নিয়োগ পেলেন। গ্রুপ স্টাডি চলমান কিন্তু একজনের সাফল্যে রুমে কিছুটা শূন্যতা বাড়তে থাকে। পরপর দুইবার ব্যর্থ হলেও হাল ছাড়েনি অপর দুই বন্ধু। অবশেষে ১৮তম বিজেএস পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হলেন তাঁরা। এখন তিনজনই বিচারকের সিঁড়িতে পা রেখেছেন।
