Lifestyle
চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন না
চাকরি খোঁজার দীর্ঘ প্রক্রিয়া শুধু সময়, অর্থ ও শ্রমই ক্ষয় করে না; মানসিক স্বাস্থ্যের ওপরও এর গুরুতর প্রভাব ফেলতে পারে। বারবার আবেদন, প্রত্যাখ্যান কিংবা নিয়োগদাতার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ার অভিজ্ঞতা একসময় আত্মবিশ্বাস ও
লেখক ফাইজার মো. শাওলীন21K বার পড়া

চাকরি খোঁজার দীর্ঘ প্রক্রিয়া শুধু সময়, অর্থ ও শ্রমই ক্ষয় করে না; মানসিক স্বাস্থ্যের ওপরও এর গুরুতর প্রভাব ফেলতে পারে। বারবার আবেদন, প্রত্যাখ্যান কিংবা নিয়োগদাতার কাছ থেকে কোনো উত্তর না পাওয়ার অভিজ্ঞতা একসময় আত্মবিশ্বাস ও আত্মনিয়ন্ত্রণের অনুভূতিকে দুর্বল করে দিতে পারে।
লিংকডইন রিসার্চের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, ২০২৬ সালে একটি শূন্য পদের বিপরীতে ২০২২ সালের একই ধরনের পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ।
