নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের পদোন্নতির লক্ষ্যে জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মচারীদের প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ অক্টোবরের মধ্যে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে অধিদপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। পরিচালক (প্রশাসন)-এর পক্ষে উপসচিব বাদল আলম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।