Lifestyle
প্রাথমিকে সহকারী শিক্ষক : পুলিশ ভেরিফিকেশন ইতিবাচক হলে ২৪ সেপ্টেম্বর মিলবে নিয়োগপত্র
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিতদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করার প্রশাসনিক প্রস্তুতি শেষ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থে
লেখক নিজস্ব প্রতিবেদক29K বার পড়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিতদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করার প্রশাসনিক প্রস্তুতি শেষ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে দেশের বিভিন্ন জেলায় এই নিয়োগপত্র দেওয়া শুরু হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়গুলো থেকে এই নিয়োগপত্র বিতরণ করা হবে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নিজ নিজ জেলা কার্যালয় থেকে সরাসরি নিয়োগপত্র গ্রহণ করবেন। নিয়োগপত্র পাওয়ার পর আগামী ১ অক্টোবর প্রার্থীদের নিজ জেলা শিক্ষা কার্যালয়ে যোগদান করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ অক্টোবর তাঁদের পদায়ন শুরুর কথা রয়েছে।
