Lifestyle
যেনতেনভাবে চলা ২৪৬ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধ, তালিকায় আরও ১১২
যেনতেনভাবে চলা দেশের ২৪৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এর মধ্যে ১৩৭টি ডিপ্লোমা পর্যায়ের এবং ১০৯টি এইচএসসি (বিএমটি—বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) পর্যায়ের শি
লেখক মোশতাক আহমেদ29K বার পড়া

যেনতেনভাবে চলা দেশের ২৪৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এর মধ্যে ১৩৭টি ডিপ্লোমা পর্যায়ের এবং ১০৯টি এইচএসসি (বিএমটি—বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া আরও ১১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধ করাসহ এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। এসব প্রতিষ্ঠানে টানা তিন বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি করা হয়নি। সবগুলোই বেসরকারি প্রতিষ্ঠান।
