Lifestyle
সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অর্থায়নে পিএইচডি, জেনে নিন তথ্য
সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেএইউএসটি) ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে পিএইচডি প্রোগ্রামে আবেদন চলছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন, স্বাস্থ্যবিমাসহ বিভিন
লেখক প্রথম আলো ডেস্ক25K বার পড়া

সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (কেএইউএসটি) ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারে পিএইচডি প্রোগ্রামে আবেদন চলছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক ভাতা, আবাসন, স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন সুবিধা পাবেন। প্রথম ধাপের আবেদনের শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬।
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে ২০২৭ সালের স্প্রিং সেমিস্টারের জন্য বর্তমানে পিএইচডি প্রোগ্রামের আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে ৮ নভেম্বর ২০২৬। স্প্রিং সেমিস্টারের ক্লাস শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৭।
